ঢাকা শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

শ্রীমঙ্গল ছড়ার বর্জ্য অপসারণ কাজের উদ্বোধন করলেন এমপি

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৪:৩০ পিএম

শ্রীমঙ্গল ছড়ার বর্জ্য অপসারণ কাজের উদ্বোধন করলেন এমপি

ছবি: বর্তমান বাংলাদেশ।

পর্যটন নগরী শ্রীমঙ্গলকে সুন্দর রাখতে ও জলাবদ্ধতা নিরসনের জন্য ছড়া,রাস্তা,কৃষিজমি থেকে পলিথিন,প্লাস্টিক পণ্য ও অপচনশীল বর্জ্য অপসারণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারী শুক্রবার সকালে পৌরসভা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শহরতলীর ভূরভুড়িয়া ছড়ায় জমাটবদ্ধ বর্জ্য অপসারণ কাজের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো.মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন,সহকারী কমিশনার (ভূমি) মুহিবুল্লাহ আকন্দ,পৌরসভার প্রকৌশলী জহিরুল ইসলাম,উপজেলা প্রকৌশলী মো.ইউসুফ হোসেন খান,উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী,স্কাউট ও বিএনসিসির সদস্যরা।
পরে এমপি শহরতলীর বিভিন্ন পরিবারের মধ্যে বারবার ব্যবহারযোগ্য ব্যাগ বিতরণ করেন, যাতে প্লাস্টিক ও পচনশীল বর্জ্য জমা রাখা যায়। পাশাপাশি পলিথিনের ব্যবহার কমানো ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। পর্যটন এলাকায় প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের জন্য পৃথক পৃথক ডাস্টবিনও স্থাপন করা হয়েছে। এসময় সাংবাদিকদের এমপি বলেন,বিএনপির চেয়ারম্যান  তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর থেকে দেশ পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখছেন। তার দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় তারা মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, তার নির্বাচনী এলাকা একটি গুরুত্বপূর্ণ পর্যটন অঞ্চল। তাই এলাকাকে সবসময় পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। সম্মিলিত সচেতনতার মাধ্যমেই একটি সুন্দর,গোছানো ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যেই ধারাবাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে, যা চলমান থাকবে বলে জানান।

বর্তমান বাংলাদেশ

Link copied!