ঢাকা বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

মান্দায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১০:১১ পিএম

মান্দায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

ছবি বর্তমান বাংলাদেশ

 মান্দায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে  পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসন-এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমারের নেতৃত্বে মান্দা উপজেলায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স ছাড়া পরিচালিত হওয়ায় মেসার্স ছবিরন ব্রিকসকে ১ লাখ ১০ হাজার টাকা এবং মেসার্স ছালেহা ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

মোবাইল কোর্ট সূত্র জানায়, পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে এসব জরিমানা করা হয় এবং আদায়কৃত অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, নওগাঁ-এর একটি চৌকস দল অংশ নেয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ দূষণ রোধ ও অবৈধ ইটভাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বর্তমান বাংলাদেশ

Link copied!