দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর চীনের এক তরুণীকে বিয়ের উদ্দেশ্যে বাংলাদেশে নিয়ে এসেছেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার যুবক সুকান্ত সেন। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন।সেখান থেকে বিশেষ ব্যবস্থায় হেলিকপ্টারে করে নিজ বাড়ি, রাজনগরে কনেকে নিয়ে যান সুকান্ত । তাদের গ্রামের বাড়িতে ২১, ২২ ও ২৪ ফেব্রুয়ারি তিনদিনের বিয়ের আয়োজন রয়েছে। এর আগে ২০২৫ এর ফেব্রুয়ারিতে তারা চীনে বিবাহ নিবন্ধন করেন। বর কনে দুজনেই তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।
জানা গেছে, মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা,সুকান্ত সেনের বাড়ি। তিনি উচ্চশিক্ষা ও চাকরির সুবাদে চীনে অবস্থানকালে চীনা নাগরিক ক্রিস হুই সঙ্গে পরিচিত হন। পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর গড়ে ওঠে গভীর প্রেমের সম্পর্ক। কয়েক বছর ধরে তাদের এই সম্পর্ক চলছিল। ২০১৮ সালে সুকান্ত নিজের ভাগ্য পরিবর্তনের জন্য এবং পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য চীনে পাড়ি জমান, সেখানে পরিচয় হয় ক্রিসের সাথে। এই বিবাহ অনুষ্ঠানে ক্রীসের সাথে তারা মা বাবা ও চাচা উপস্থিত রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী ২১ ফেব্রুয়ারি গায়ে হলুদ, ২২ ফেব্রুয়ারি বিয়ের মূল আনুষ্ঠানিকতা এবং ২৪ ফেব্রুয়ারি বৌভাতের আয়োজন করা হয়েছে। সম্প্রতি সুকান্ত সেন ক্রিস হুইকে বিয়ের উদ্দেশ্যে বাংলাদেশে নিয়ে আসেন। পরিবার-পরিজনের সঙ্গে পরিচয় পর্ব শেষে সামাজিক ও ধর্মীয় নিয়ম মেনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে নিমন্ত্রণ করা হয়েছে আত্মীয়স্বজন ও গ্রামবাসীকে। প্রয়োজনীয় কাগজপত্র ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে বিবাহ নিবন্ধন করা হবে।
সুকান্ত সেন বলেন, “আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। দুই পরিবারের সম্মতিতেই আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশে এসে ক্রিস খুবই খুশি। এখানকার পরিবেশ ও মানুষ তাকে মুগ্ধ করেছে।”
অন্যদিকে ক্রিস হুই জানান, “বাংলাদেশে এসে আমি খুব ভালো লাগছে। সুকান্তের পরিবার আমাকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন। আমি এখানকার সংস্কৃতি জানতে ও মানিয়ে নিতে আগ্রহী।”
স্থানীয় বাসিন্দারা জানান, বিদেশি নাগরিককে বিয়ে করতে এলাকায় আগে তেমন নজির নেই। ফলে বিষয়টি নিয়ে এলাকায় কৌতূহল তৈরি হয়েছে। তবে সবাই নবদম্পতির সুখী দাম্পত্য জীবন কামনা করছেন।

আপনার মতামত লিখুন :