ঢাকা বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

মাহে রমজান উপলক্ষে জলঢাকায় ছাত্রশিবিরের স্বাগত র‌্যালি

আসাদুজ্জামান (জলঢাকা) নীলফামারী

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৯:৪৪ পিএম

মাহে রমজান উপলক্ষে জলঢাকায়  ছাত্রশিবিরের স্বাগত র‌্যালি

ছবি: বর্তমান বাংলাদেশ।

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে নীলফামারীর জলঢাকায় বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির, জলঢাকা উপজেলা শাখা।
বুধবার বাদ মাগরিব জামায়াতের দলীয় কার্যালয় আল-ফালাহ মিলনায়তন থেকে র‌্যালিটি শুরু হয়। পরে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। এতে উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক অংশ নেন। র‌্যালিতে অংশগ্রহণকারীরা রমজানের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন এবং ধর্মীয় মূল্যবোধ চর্চার আহ্বান জানান।

র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি, কোরআন তেলাওয়াত ও দান-সদকায় মনোনিবেশ করার পাশাপাশি সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, রমজান আমাদের সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক অবক্ষয় রোধে সচেতনতা বৃদ্ধি করা সময়ের দাবি। তারা পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

সমাবেশে উপজেলা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত

বর্তমান বাংলাদেশ

Link copied!