কিশোরগঞ্জের মিঠামইনে ইয়াবাসহ স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ছেলে মুসাব্বির (২৩) নামে একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ ফ্রেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার গোপদিঘী ইউনিয়নের শাইলদিঘা গ্রামের পূর্বের বাড়ির নিজ ঘরে অভিযান চালিয়ে ইয়াবাসহ মুসাব্বিরকে আটক করে পুলিশ।
আটককৃত মুসাব্বির উপজেলার গোপদিঘী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামানের ছেলে ও ছাত্রলীগ কর্মী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার গোপদিঘী ইউনিয়নের শাইলদিঘা গ্রামের পূর্বের বাড়ির তার নিজ ঘরে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবাসহ মুসাব্বিরকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে মাদক মাদক কারবারিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :