ঢাকা বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

কাঁঠালিয়ায় পিএফজির নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধ ও সম্প্রতি প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৭:২০ পিএম

কাঁঠালিয়ায় পিএফজির নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধ ও সম্প্রতি প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক  মতবিনিময় সভা

ছবি বর্তমান বাংলাদেশ

ঝালকাঠির কাঁঠালিয়ায় পিএফজির উদ্যোগে নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধ ও সম্প্রতি প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা মঙ্গলবার (১৭ জানুয়ারী) উপজেলার ভাসমান পর্যটন কেন্দ্র ছৈলারচরে ইচ্ছামঞ্চে অনুষ্ঠিত হয়।

উপজেলা সুজনের সভাপতি অধ্যক্ষ মো. আবদুল হালিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দি হ্যাঙ্গার প্রজেক্ট বরিশাল বিভাগীয় সমন্বকারী, কাঁঠালিয়া সমকাল প্রতিনিধি- সিনিয়র সাংবাদিক ফারুক হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন বরগুনার বেতাগী প্রেসক্লাবের সভাপতি, বেতাগী সমকাল প্রতিনিধি ও বিষখালী পত্রিকার সম্পাদক মো. আ. সালাম ছিদ্দিকী, মনস্বিতা ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম কামরুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা নারায়ন কাঞ্জিলাল বাবুল ঠাকুর, আমুয়া ইউপি প্যানেল চেয়ারম্যান মো. নকিরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারন সম্পাদক অধ্যাপক মো. সাইয়েদুর রহমান। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সুশিল চন্দ্র মিস্ত্রী, প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান, শিক্ষক ও এ্যাম্বসেটর মো. নাসির উদ্দিন, শিক্ষক মো. জাকির হোসেন, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, দৈনিক জনবানী ও বরিশাল বার্তার সাংবাদিক মো. শাহ জামাল, বিএনপি নেতা মো. হাছিব ভুট্রো, মো. মারুফ হোসেন, সাবেক ইউপি সদস্য তপন কুমার, উপজেলা অবসরপ্রাপ্ত সৈনিক ক্লাবের কোষাধ্যক্ষ মো. খলিলুর রহমান, সদস্য মো. দেলোয়ার হোসেন দুলাল প্রমূখ। 

বর্তমান বাংলাদেশ

Link copied!