বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহনের আগে মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানে তারেক রহমানের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করে চা শ্রমিকরা।
১৬ ফেব্রুয়ারী সোমবার দুপুরে মৌলভীবাজার-৪ আসনের শ্রীমঙ্গল উপজেলার শংকর টিলা, ভাড়াউড়া কালিমন্দিরসহ বেশ কয়েকটি স্থানে আয়োজন করা হয় এ বিশেষ প্রার্থনার। এ সময় চা শ্রমিকরা বিপুল ভোটে বিজয়ী হাজী মুজিবুর রহমানের জন্যও প্রার্থনা করেন।
অনুষ্ঠানে চা শ্রমিকরা বলেন, আমরা চাই তারেক রহমান যেন সুস্থ থেকে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারেন। এ সময় তারা চা বাগান এলাকার একজন হিসাবে হাজী মুজিবুর রহমানকে একটি মন্ত্রনালয় দিয়ে মুল্যায়ন করারও দাবী জানান।

আপনার মতামত লিখুন :