ঢাকা সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

জলঢাকায় সিনিয়র সাংবাদিক মেহেদীর আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

আসাদুজ্জামান (জলঢাকা) নীলফামারী

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৭:১৪ পিএম

জলঢাকায় সিনিয়র সাংবাদিক মেহেদীর আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ছবি: বর্তমান বাংলাদেশ।

নীলফামারীর জলঢাকায় সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাব জলঢাকার সদস্য  মেহেদী হাসানের  মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন,মেহেদী হাসান ছিলেন একজন সৎ, নির্ভীক ও পেশাদার সাংবাদিক। তিনি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন এবং সমাজের নানা অসংগতি তুলে ধরতে সাহসী ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ, কর্মনিষ্ঠা ও মানবিক আচরণ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

বক্তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব জলঢাকার সভাপতি আলহাজ মো. কামরুজ্জামান। 
প্রধান আলোচক ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান কবির লেলিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. মনিরুজ্জামান লেবু ও সহ-সাধারণ সম্পাদক মো. আবেদ আলী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক মো. মাইদুল হাসান। এ সময় জলঢাকার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

বর্তমান বাংলাদেশ

Link copied!