ঢাকা সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

১৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৯:০৬ পিএম

১৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি  আটক

ছবি: বর্তমান বাংলাদেশ।

                                                                         ছবি- আটক তিনজন

অভিযান চালিয়ে ১৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

আটকরা হলেন— নেত্রকোনার বারহাট্টা উপজেলার বরুহাটি গ্রামের মো. রুহল আমিন (৩৫), পূর্বধলা উপজেলার মানিকদীর গ্রামের মো. খোরশেদ আলম ওরফে আলম (৩২) ও ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ এলাকার অলিউল্লাহ (২৪)।

আজ রোববার দুপুরে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে গতকাল শনিবার দিবাগত রাত ১০টার দিকে ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়।

নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদে সহকারী পরিচালক নাজমুল হকের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গতকাল শনিবার রাতে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের শম্ভুগঞ্জ এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর ঢাকাগামী একটি বাস থামিয়ে তল্লাশি করে ১৫০০ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির দুই হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। 
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ছয় লাখ টাকার বেশি বলে জানা গেছে।

এ ঘটনায় পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের করেছেন।

নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন,  এ ঘটনায় মামলা দিয়ে আজ রোববার ওই তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
 

বর্তমান বাংলাদেশ

Link copied!