ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

রফিকুল ইসলাম জামালকে মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৯:০৬ পিএম

রফিকুল ইসলাম জামালকে মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী হওয়ার পর নতুন মন্ত্রিসভায় কারা ঠাঁই পাচ্ছেন এ নিয়ে ইতোমধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে।

সারা দেশের ন্যায় ঝালকাঠি-১ আসন থেকে রফিকুল ইসলাম জামাল বিজয়ী হওয়ার পর এ আসনের নেতাকর্মীরা এবারের মন্ত্রিসভায় জামালকে সুযোগ দেওয়ার বিষয়ে আশাবাদী।

তাকে যদি মন্ত্রিত্ব দেয়া হয় তাহলে আগামী ৫ বছরে ঝালকাঠি জেলার সকল উন্নয়ন কাজ শেষ করে ঝালকাঠি জেলাকে একটি মডেল জেলা হিসেবে তৈরি করা সম্ভব হবে বলে অনেকেই মনে করছেন।

তিনি মন্ত্রিত্ব পেলে গোটা ঝালকাঠি জেলায় দলের সাংগঠনিক কাঠামো ধরে রাখার পাশাপাশি উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারবেন। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা রফিকুল ইসলাম জামালকে মন্ত্রিত্ব দাবী করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমানের কাছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!