তারুণ্যের অহংকার রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বেই তারুণ্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব। ১৮ কোটি মানুষের আস্থার প্রতীক হয়েছে ধানের শীষ। তারই ফলশ্রুতিতে বিএনপির নিরংঙ্কুশ বিজয় হয়েছে। এই বিজয়ে বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী ইকরামুল হক খান বিএনপির সকল নির্বাচিত সংসদ সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, “জনাব তারেক রহমান তারুণ্যের স্বপ্ন সারথি, নতুন বাংলাদেশের বাতিঘর। আমি আশা করি সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই তিনি দেশ পরিচালনা করবেন। তাহলে গণতন্ত্র ,মানবাধিকার ও জণগনের নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “বিগত দিনের আন্দোলন-সংগ্রামে জাতীয়তাবাদী দল সামনের সারিতে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই বিজয়কে ধরে রাখার জন্য আগামীতে বাংলাদেশ জাগ্রত পার্টি তারেক রহমানের পাশে থাকবে।”

আপনার মতামত লিখুন :