ঢাকা শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

ইয়াং ডাইনামিক প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান শুভেচ্ছা জানিয়েছেন। জাতীয়তাবাদী সমমনা জোট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১১:৫৯ পিএম

ইয়াং ডাইনামিক প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান শুভেচ্ছা জানিয়েছেন। জাতীয়তাবাদী সমমনা জোট

ছবি: সংগৃহীত

বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের অন্যতম শরিক জোট জাতীয়তাবাদী সমমনা জোট। ক্যারিশম্যাটিক লিডার, তারুণ্যের অহংকার ও আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বকে সম্মান করে ১৮ কোটি মানুষের আস্থার প্রতীক হয়েছে ধানের শীষ। তারই ফলশ্রুতিতে বিএনপির নিরংঙ্কুশ বিজয় হয়েছে। এই বিজয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন।

সমমনা জোটের নেতৃবৃন্দ তাদের বিবৃতিতে এনপিপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, বলেন নতুন বাংলাদেশের ডাইনামিক প্রধানমন্ত্রী তারেক রহমান,গনদলের চেয়ারম্যান এটি এম গোলাম মাওলা চৌধুরী বলেন তারেক রহমান তারুণ্যের স্বপ্ন সারথি তিনি জণগনের মনের কথা বুঝতে পারবেন। জাতীয়তাবাদী সমমনাজোটের মুখপাত্র এস এম শাহাদাত, বলেন তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মানে এক অতন্দ্র প্রহরি বিগত দিনের আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী সমমনা জোট যেভাবে সামনের সারিতে থেকে আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এই বিজয়কে ধরে রাখার জন্য আগামীতে ও তারেক রহমানের পাশে থাকবেন।

বিবৃতি, দাতারা হলেন জাগপার সভাপতি ও জাতীয়তাবাদী সমমনাজোটের প্রধান সমন্বয়কারী খন্দকার লুৎফর রহমান,। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডাঃ কমরেড সৈয়দ নুরুল ইসলাম, মুসলিম লীগের সভাপতি ব্যারিসটার নাসিম খান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওণ সাদেকী, বাংলাদেশ গণতান্ত্রিক পাটির চেয়ারম্যান ও  ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, এনডিপি চেয়ারম্যান আবদুল্লাহ আল হারুন সোহেল, মহাসচিব আবু সৈয়দ, জাকির হোসেন রিয়াজ, রেদওয়ান মর্তুজা, আবদুল বারিক, জামিল আহম্মেদ, সাইফুল আলম, সুরাইফুল ইসলাম মাহফুজ প্রমুখ নেতৃবৃন্দ।

বর্তমান বাংলাদেশ

Link copied!