ঢাকা শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

কাঁঠালিয়ায় বিএনপির মতবিনিময় সভা

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১০:৩৯ পিএম

কাঁঠালিয়ায় বিএনপির মতবিনিময় সভা

ছবি: বর্তমান বাংলাদেশ।

ঝালকাঠির কাঁঠালিয়ায় ১২৫ ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের নবনির্বাচিত সাংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক ও ১২৫ ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের নবনির্বাচিত সাংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল।

উপজেলা যুবদলের সদস্য সচিব জয়নাল আবেদীনের সঞ্চালনায় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম তুষার ও উপজেলা বিএপির সাধারন সম্পাদক মো.আখতার হোসেন নিজাম মীরবহর।

সভায় জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সভাপতি অসুস্থ্য থাকায় প্রধান অতিথি নিজেই সভার সমাপ্তি ঘোষনা করেন। 

বর্তমান বাংলাদেশ

Link copied!