ঢাকা শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চান নেত্রকোনাবাসী

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১০:২৬ পিএম

লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চান নেত্রকোনাবাসী

ছবি: বর্তমান বাংলাদেশ।

                                        ছবি- ভোটে পাশের পর ফুলের মালা দিচ্ছেন নেতাকর্মীরা

নেত্রকোনা -৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে ধানের শীষ প্রতীকে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

এই আসন থেকে এরআগেও একাধিকবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

২০০১ সালে সংসদ সদস্য নির্বাচনের পর বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

নিজের আসনের লোকজন সহ জেলার মানুষের দাবি - বিগত সময়ে সফলভাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন লুৎফুজ্জামান বাবর। তাই এবার স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্বে তাঁকে দেখতে চান। দলটির প্রতি প্রতি এমন দাবি জানিয়েছেন দলের নেতাকর্মীসহ নেত্রকোনার মানুষ।

এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন বলেন, লুৎফুজ্জামান বাবর একজন ন্যায়পরায়ন মানুষ। বিগত সময়ে সময়ে তিনি সফলভাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ দেশের কল্যাণের জন্য তাঁকে (বাবর) স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক। আমরা নেত্রকোনাবাসী এই দাবি জানাই। এতে দেশের মানুষ নিরাপদে থাকবে।

আজ শুক্রবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় জানা গেছে, নেত্রকোনা -৪ আসনে মোট ভোটার সংখ্যা হল ৩ লাখ ৭৫ হাজার ৩১২ জন। বৈধ ভোট পড়েছে ২ লাখ ৬ হাজার ৩০৭ জন। বাতিলকৃত ভোট ৬১০৬টি।

এতে ধানের শীষ প্রতীকে লুৎফুজ্জামান বাবর পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৩৫১ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আল হেলাল তালুকদার পেয়েছেন ৩৯ হাজার ৩০৯ ভোট। অথাৎ ১ লাখ ২১ হাজার ৪২ ভোটে ব্যবধানে বিজয়ী হয়েছেন বাবর।

বর্তমান বাংলাদেশ

Link copied!