ঢাকা শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

দিনাজপুরে বিএনপির জয়- জয়কার

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১০:২৩ পিএম

দিনাজপুরে বিএনপির জয়- জয়কার

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ৬টি আসনের মধ্যে ৫টিতে জয়লাভ করেছে বিএনপি‍‍`র প্রার্থী, একটিতে জয় বিএনপি‍‍`র বিদ্রোহী প্রার্থীর।

দিনাজপুরের ৬টি আসনে সকল জল্পনা - কল্পনা ও আলোচনা - পর্যালোচনার অবসান ঘটিয়ে জয় - জয়কার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। ভোটারদের নিরস্কুশ সমর্থনে দিনাজপুরে ভোট বিপ্লব ঘটিয়েছে বিএনপি।


বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ৬টি আসনের মধ্যে ৫টিতে জয় লাভ করেছে বিএনপি প্রার্থীরা  আর একটিতে জয়লাভ করেছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির বিদ্রোহী প্রার্থী। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এসব তথ্য জানা গেছে।

এরমধ্যে দিনাজপুর- ১ ( বীরগঞ্জ -কাহারোল) আসনে ১ লাখ ৭৯ হাজার ৩১৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন মঞ্জুরুল ইসলাম (ধানের শীষ), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী মোঃ মতিউর রহমান (দাড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৪৮১ ভোট। এই আসনে জাতীয় পার্টির শাহিনুর ইসলাম (লাঙ্গল) ১ হাজার ৫৩০ ভোট, ইসলামী আন্দোলনের (হাতপাখা) ৩ হাজার ৯৫ ভোট, গন অধিকার পরিষদের রিওয়ানুল ইসলাম (ট্রাক) ৩৯০ ভোট এবং জাকের পার্টির রঘুনাথ চন্দ্র রায় (গোলাপ ফুল) পেয়েছেন ২ হাজার ২৮০ ভোট।

 

দিনাজপুর - ২ ( বিরল - বোচাগন্জ ) আসনে ১ লাখ ৩৯ হাজার ৬২২ ভোট পেয়ে জয়লাভ করেছেন সাদিক রিয়াজ পিনাক (ধানের শীষ), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী একেএম আফজালুল আনাম (দাড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৮৮৭ ভোট। এই আসনে স্বতন্ত্র প্রার্থী আনম বজলুর রশিদ (মোটরসাইকেল) ১৫ হাজার ৬১৮ ভোট, জাতীয় পার্টির জুলফিকার হোসেন (লাঙ্গল) ৪ হাজার ৬৪৭ ভোট, ইসলামী আন্দোলনের মুহাম্মদ রেদওয়ানুল কারীম রাবিদ (হাতপাখা) ১ হাজার ৬১ভোট, খেলাফত মজলিসের জোবায়ের সাঈদ (রিস্কা) মুসলীম লীগের মোকারম হোসেন (হারিকেন) ৪৬১ ভোট, এবং স্বতন্ত্র প্রার্থী আনোয়ার চৌধুরী জীবন (জাহাজ) পেয়েছেন ৩ হাজার ৮৫৭ ভোট।


দিনাজপুর- ৩ ( সদর ) আসনে ১ লাখ ৪০ হাজার ৬০৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন সৈয়দ জাহাঙ্গীর আলম  (ধানের শীষ),তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী মো: মাইনুল আলম (দাড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ২৩৯ ভোট। এই আসনে জাতীয় পার্টির আহমেদ শফি রুবেল (লাঙ্গল) ৩ হাজার ৮৩৮ ভোট, ইসলামী আন্দোলনের খাইরুজ্জামান (হাতপাখা) ১ হাজার ৪০৮ ভোট, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (কাস্তে) ৭০১ ভোট,বাসদের কিবরিয়া হোসেন (মই) ২৮৩ ভোট, মুসলীম লীগের লায়লাতুল লিমা (হারিকেন) - ২১৪ ভোট এবং জনতার দলের রবিউল ইসলাম (কলম) পেয়েছেন ৩৩৭ ভোট।

 

দিনাজপুর- ৪ (চিরিরবন্দর - খানসামা ) আসনে ১ লাখ ৬৬ হাজার ৭১৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন আখতারুজ্জামান মিয়া (ধানের শীষ),তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা (দাড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৫৬ ভোট। এই আসনে জাতীয় পার্টির নুরুল আমিন শাহ (লাঙ্গল) ১ হাজার ৬৯৯ ভোট, এবং ইসলামী আন্দোলনের (হাতপাখা) পেয়েছেন ৩ হাজার ১৫২ ভোট।


দিনাজপুর- ৫ (পার্বতীপুর - ফুলবাড়ী ) আসনে ১ লাখ ১৪ হাজার ৪৮৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন তালা মার্কা নিয়ে স্বতন্ত্র (বিএনপি‍‍`র বিদ্রোহী প্রার্থী) এ জেড এম রেজওয়ানুল হক, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি এনসিপির আব্দুল আহাদ (শাপলা কলি) পেয়েছেন ১ লাখ ১০ হাজার ১৯৫ ভোট। এই আসনে বিএনপি‍‍`র প্রার্থী এ কে এম কামরুজ্জামান (ধানের শীষ) ৯৮ হাজার ৫৪৪ ভোট, জাতীয় পার্টির কাজী আব্দুল পফুর (লাঙ্গল) ১ হাজার ৫০৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী এসএম জাকারিয়া (কলস) ৪ হাজার ৭২৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী রুস্তম আলী (মোটরসাইকেল) ৫৬৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী হজরত আলী বেলাল ( হরিণ) পেয়েছেন ৩ হাজার ২৭ ভোট।


দিনাজপুর - ৬ (বিরামপুর- নবাবগঞ্জ -হাকিমপুর -ঘোড়াঘাট ) আসনে ২ লাখ ৫ হাজার ১১৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন বিএনপি প্রার্থী আবু জাফর মো: জাহিদ হোসেন (ধানের শীষ) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী মো: আনোয়ারুল ইসলাম (দাড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৭০৩ ভোট। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী রেজাউল হক (লাঙ্গল) ২ হাজার ৬৮৯ ভোট, বাসদের আব্দুল হাকিম (মই) - ৪৪৯ ভোট, ইসলামী আন্দোলনের নুর আলম সিদ্দিক (হাতপাখা) ১ হাজার ৬৫৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ (ফুটবল) ৪১৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ (ঘোড়া) পেয়েছেন ১৫২ ভোট।

বর্তমান বাংলাদেশ

Link copied!