ঢাকা শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

আদমদীঘিতে নেশার টাকার জোগান না পেয়ে আত্মহত্যা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১২:০১ এএম

আদমদীঘিতে নেশার টাকার জোগান না পেয়ে আত্মহত্যা

বগুড়ার আদমদীঘিতে নেশার টাকা না পেয়ে মাজেদুল ইসলাম (২২) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাজেদুল ইসলাম ওই গ্রামের ছামছুল হক ছামুর ছেলে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেশ কয়েক মাস ধরেই নেশায় আসক্ত ছিলেন মাজেদুল ইসলাম। নেশার টাকার জন্য তিনি প্রায়ই পরিবারের সদস্যদের চাপ দিতেন ও বিরক্ত করতেন। গত বৃহস্পতিবার তিনি তার স্ত্রীকে শ্বশুরবাড়িতে রেখে আসেন। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ কোনো এক অজ্ঞাত কারণে তিনি নিজ বাড়ির একটি ঘরের তীরের সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। 


আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, এ ঘটনায় মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহতের স্ত্রীকে বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বর্তমান বাংলাদেশ

Link copied!