ঢাকা সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

দলের নাম ভাঙিয়ে সিন্ডিকেট করলে কাউকে ছাড় দেওয়া হবে না: এডভোকেট জালাল উদ্দিন

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৭:২৩ পিএম

দলের নাম ভাঙিয়ে সিন্ডিকেট করলে কাউকে ছাড় দেওয়া হবে না:  এডভোকেট জালাল উদ্দিন

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন দলীয় নেতাকর্মীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

তিনি বলেন, আজকের পর থেকে দলের নাম ভাঙিয়ে কেউ সিন্ডিকেট বা অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না।

রোববার রাতে কটিয়াদী স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে আয়োজিত শুভেচ্ছা বিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি স্পষ্ট করে জানান, “আমি কখনো দল দেখব না—যে-ই হোক, অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নবনির্বাচিত এই সংসদ সদস্য আরও বলেন, জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের সেবা করার জন্য। “আমি কারও পকেটের লোক হতে চাই না। টাকার বিনিময়ে কোনো অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণের আস্থা রক্ষা করতে হলে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

সভায় উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সহ-সভাপতি মো. শফিকুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!