ঢাকা মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

নেত্রকোনায় ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৪:০৭ পিএম

নেত্রকোনায় ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

ছবি: বর্তমান বাংলাদেশ।

নেত্রকোনায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

গতকাল রোববার  রাত ১০টার দিকে সদর উপজেলার বায়রাউড়া বাজারে কেন্দুয়া-নেত্রকোনাগামী পাকা সড়কের ওপর থেকে তাদের আটক করা হয়।

আজ সোমবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, জেলা সদরের দুর্গাশ্রম গ্রামের মো. কামরুল ইসলাম (৪৮) ও তাঁর স্ত্রী নাসরিন সুলতানা (৩৫)।


জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদে রোববার রাতে সদর উপজেলার বায়রাউড়া বাজারে কেন্দুয়া-নেত্রকোনা  সড়কে চেকপোস্ট বসায় সহকারী পরিচালক নাজমুল হকের নেতৃত্বে একটি দল। এ সময় একটি সন্দেহজনক সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে ২০০ পিস ইয়াবা পাওয়ার পর ওই দুইজনকে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন।

সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, এ ঘটনায় মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। 

বর্তমান বাংলাদেশ

Link copied!