ঢাকা মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

কমলগঞ্জে অবৈধ বালু উত্তোলন, এক লক্ষ টাকা জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০২:৩৩ পিএম

কমলগঞ্জে অবৈধ বালু উত্তোলন, এক লক্ষ টাকা জরিমানা

ছবি: বর্তমান বাংলাদেশ।

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ধর্মপুর -জসমতপুর এলাকায় ধলাই নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ১লক্ষ  টাকা জরিমানা করা হয়েছে।রবিবার(১৫ ফেব্রুয়ারি)বিকালে কমলগঞ্জ 
উপজেলা নির্বাহী কর্মকর্তার  নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে  এলাকার আব্দুল কাদিরকে  ১ লক্ষ  টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো,আসাদুজ্জামান। 
অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো,আসাদুজ্জামান জানান,ধর্মপুর এলাকায় ধলাই নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য ১লক্ষ  টাকা জরিমানা করে তা আদায় করা হয়।অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। 
জানা যায়,উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর -জসমতপুর এলাকা থেকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে। অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে লাভবান হচ্ছে প্রভাবশালী এই সিন্ডিকেট, এতে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব।
অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে গত ২৮ জানুয়ারি  এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করা হয়। 
স্থানীয়রা জানিয়েছেন অভিযানের পরও আজ ১৬ ফ্রেব্রয়ারী সকাল থেকে ৮-১০ টা ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন অব্যাহত রয়েছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!