ঢাকা মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

মৌলভীবাজারে জানুয়ারি/২০২৬ মাসের ‘শ্রেষ্ঠ ওসি’ জহিরুল ইসলাম মুন্না

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৬:১৬ পিএম

মৌলভীবাজারে জানুয়ারি/২০২৬ মাসের ‘শ্রেষ্ঠ ওসি’ জহিরুল ইসলাম মুন্না

ছবি: বর্তমান বাংলাদেশ।

মৌলভীবাজার জেলা পুলিশের জানুয়ারি/২০২৬ মাসের অভিন্ন মানদণ্ডে “শ্রেষ্ঠ ওসি” নির্বাচিত হয়েছেন এসকে জহিরুল ইসলাম মুন্না, অফিসার ইনচার্জ, শ্রীমঙ্গল থানা।
রবিবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) মৌলভীবাজার পুলিশ লাইন্স-এ অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এ সম্মাননা প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে অফিসার ও ফোর্সদের পুরস্কৃত করা হয়।
এছাড়া শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরী জেলার “শ্রেষ্ঠ এসআই” হিসেবে পুরস্কার ও সনদপত্র গ্রহণ করেন।

প্রতিক্রিয়ায় ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, এই অর্জন শ্রীমঙ্গলবাসীর। আইন-শৃঙ্খলা রক্ষায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!