ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২৬ এ উপজেলা পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বুধবার (১৮ ফেব্রুয়ারী) উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. আনোয়ার আজীম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন। বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম খান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আবদুল হালিম, অধ্যক্ষ একেএম কামরুজ্জামান, অধ্যক্ষ মো. ওবায়েদুল হক, অধ্যক্ষ মো. ইদ্রিস মিয়া, অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক সুশিল চন্দ্র মিস্ত্রী, অধ্যাপক মো. ইউসুফ আলী খান, অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক মো. শামিম মোল্লা, প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান প্রমূখ।
সভাশেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরুস্কার হিসাবে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।

আপনার মতামত লিখুন :