ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন: সাংবাদিক আমিনুল ইসলাম

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১১:৫০ এএম

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন: সাংবাদিক আমিনুল ইসলাম

ছবি সংগৃহীত

পবিত্র  মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সাংবাদিক মো. আমিনুল ইসলাম।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও তাকওয়া অর্জনের অনন্য সুযোগ। এই পবিত্র মাসে আল্লাহ তায়ালার নৈকট্য লাভের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। রমজান আমাদের ধৈর্য, সহানুভূতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে, যা একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলনের মাধ্যমে সকল প্রকার অন্যায়, দুর্নীতি ও হিংসা পরিহার করে মানবকল্যাণে নিজ নিজ অবস্থান থেকে কাজ করা উচিত। সমাজের অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের এই মাসের প্রধান অঙ্গীকার।

সাংবাদিক মো. আমিনুল ইসলাম দেশবাসীর সার্বিক কল্যাণ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে বলেন, মহান আল্লাহ যেন এই পবিত্র মাসের সিয়াম, কিয়াম, দোয়া ও ইবাদত কবুল করেন এবং আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করেন। তিনি সকলের জীবনে সুখ, শান্তি ও বরকত কামনা করেন।

তিনি বলেন, মাহে রমজানের পবিত্রতা ও মহিমা আমাদের জীবনে নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করুক—এই কামনায় সবাইকে জানাই পবিত্র রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

বর্তমান বাংলাদেশ

Link copied!