ঢাকা বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন বিষয়ক সভা

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০২:১২ পিএম

খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন বিষয়ক সভা

ছবি: বর্তমান বাংলাদেশ।

খুলনা নগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নগরীর বিআইএম ভবনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার। সভা সঞ্চালনা করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার বিকাশ বিশ্বাস।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান, ইন্সপেক্টর মোঃ মুরাদ হোসেন মিলন এবং এস আই  (নারী, শিশু ও প্রতিবন্ধী  হেল্প ডেস্কে)  মারিয়া খাতুন । এছাড়া উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার মো. তহিদুল ইসলাম ও জুনিয়র প্রোগ্রাম অফিসার রোজলিন মিতু কোড়াইয়া।
সভায় ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তারা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আটটি গুরুত্বপূর্ণ মানদণ্ড তুলে ধরেন। এগুলো হলো— থানায় শিশু বিষয়ক দপ্তর থাকা, আলাদা রেজিস্টার বই সংরক্ষণ, মানসিক সহায়তার ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা প্রদান, শিশুর বয়স নিশ্চিতকরণ, দ্রুত জামিন প্রক্রিয়া, আলাদা চার্জশিট এবং শিশুর মৌলিক চাহিদা নিশ্চিত করা।
বক্তারা বলেন, শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের সভা শিশু অধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বর্তমান বাংলাদেশ

Link copied!