খুলনা নগরীর যুবাদের কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত যুবাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে খুলনা শহর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার খুলনা এপিসিও কনফারেন্স কক্ষে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে খুলনা এপিসিও-এর সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউটের পক্ষ থেকে অধ্যক্ষ মো: আবদুল সালাম শরীফ এবং এশিয়া টেকনিক্যাল ট্রেইনিং সেন্টারের পক্ষ থেকে অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডাম্স এর প্রকল্প ব্যবস্থাপক মো: মাহবুবুল আলম, বাপসা এর প্রকল্প ব্যবস্থাপক মো: গোলাম রসুল, ধ্রুব এর নির্বাহী পরিচালক রেখা মারিয়া বৈরাগী, মাসাস-এর পরিচালক এম এ বাতেন, কারিতাস বাংলাদেশ (বিটিটিআই)-এর অধ্যক্ষ হরলাল হাওলাদার, এশিয়া টেকনিক্যাল ট্রেইনিং সেন্টারের উপ-পরিচালক মো: মশিউর রহমান, সপ্তডিঙ্গা সিবিওড়-এর পরিচালক খুকি আক্তার, প্রদ্বীপ্ত সিবিও-এর পরিচালক প্রতিভা মিস্ত্রি, ঠিকানা সিবিও এর পরিচালক মাহমুদা সুলতানা বকুল, নবরুপা সিবিও-এর পরিচালক নাজমা আক্তার, খুলনা ডিজএবল ডেভেলপমেন্ট ওর্গানাইজেশনের সাধারন সম্পাদক শেখ নুর মোহাম্মদ, সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার প্রতিনিধি নিঝুম হাসান। অনুষ্ঠানটিতে শুভেচ্ছা বক্তব্য খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর এপি ম্যানেজার সুরভী বিশ্বাস। স্থানীয় বেকার যুবক-যুবতীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তাদের জীবন মান উন্নয়ন এবং উন্নত জাতি গঠনে অনুষ্ঠানে উপস্থিত সকলেই প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :