ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

মৌলভীবাজারে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১১:৫৭ এএম

মৌলভীবাজারে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

ছবি: বর্তমান বাংলাদেশ।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভৈরববাজার শাহাপুর এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। শনিবার এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। ঘটনাটি ঘটে ২১ ফেব্রুয়ারি রাত মধ্যরাতে ।
নিহতরা হলেন মৌলভীবাজার পৌরসভার কলাপাড়া এলাকার রেহান, পিকআপচালক রুবেল  এবং সদর উপজেলার কালেঙ্গা এলাকার বাসিন্দা সিএনজি চালক আলী নূর।
পুলিশ ও স্থানীয়রা জানান, গিয়াসনগর শাহপুর এলাকায়  শ্রীমঙ্গলগামী সিএনজি অটো রিক্সার সাথে বিপরীতদিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক আলিনুর ও  যাত্রী রুবেল মিয়া ঘটনা স্থলে  নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট  ঘটনাস্থলে পৌছে গুরুত্বর আহত অপর দুই  যাত্রীকে উদ্ধার করে মৌলভীবাজার  ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেহান মিয়া নামের এক যাত্রীকে মৃত ঘোষনা করেন। ঘটনার পর পিকআপ ভ্যান চালক পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, শ্রীমঙ্গল-ভৈরববাজার সড়কটি তুলনামূলক সরু এবং এ সড়কে প্রায়ই দ্রুতগতির যানবাহন চলাচল করে। সড়কে গতি নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা না থাকায় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালক আলিনুর মিয়ার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। আলিনুরের স্ত্রী জানান, “সকালেও স্বাভাবিকভাবে কাজে বের হয়েছিলেন। বলেছিলেন বিকেলের মধ্যে ফিরে আসবেন। এখন তিনি আর ফিরবেন না। আমাদের ছোট দুই সন্তানকে নিয়ে আমি কীভাবে চলব?” পরিবারের পক্ষ থেকে দুর্ঘটনার জন্য দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে।
শাহাপুর এলাকার এক বাসিন্দা বলেন, “এ রাস্তায় স্পিড ব্রেকার বা সতর্কতামূলক সাইনবোর্ড খুবই কম। ভারী যানবাহন দ্রুতগতিতে চলাচল করে। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া, না হলে এমন দুর্ঘটনা আবারও ঘটবে।”
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”তিনি আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!