ছবি- আটক রানা
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ১০০ পিস ইয়াবাসহ রানা মিয়া (৩৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার তাকে আদলতে পাঠানো হয়েছে।
এরআগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সিংধা ইউনিয়নের কাকুরা বাজার থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়।
আটক রানা পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার শরিশ্যাম গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাঁকুরা বাজারে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ইয়াবা বিক্রির জন্য অপেক্ষা করছিল রানা। গোপন সংবাদে সেখানে অভিযান চালায় বারহাট্টা থানা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলেও অবশেষে রানাকে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা পাওয়া যায়।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদক আইনে মামলা দিয়ে রানাকে আজে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও রানার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে অন্তত অর্ধডজন মামলা বিচারাধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :