কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আবু তাহের মিয়ার রুহের মাগফেরাত কামনায় ১৫০০ অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার ভোর সকাল থেকেই শহরের বিভিন্ন ওয়ার্ডের সুবিধাবঞ্চিত পরিবারগুলোর হাতে এই ইফতার সামগ্রীগুলো তুলে দেওয়া হয়।
ইফতার সামগ্রীর প্যাকেটে ছিল ছোলা, মুড়ি, খেজুর, চিনি, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।
এ সময় সাবেক মেয়র আবু তাহের মিয়ার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ও তার রুহের মাগফেরাত কামনা করে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

আপনার মতামত লিখুন :