রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির ৫ম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে প্রেসক্লাবের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সহ-সভাপতি সরকার শরীফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা মামুনের সঞ্চালনায় সভায় সহ-সভাপতি শাহরিয়ার অন্তু, যুগ্ম-সম্পাদক মো. নুরে ইসলাম মিলন, দপ্তর সম্পাদক মো. মোজাম্মেল হোসেন বাবু, কোষাধ্যক্ষ আল-আমিন, পাঠাগার সম্পাদক মো. সুরুজ আলীসহ কার্যনির্বাহী সদস্য রেজাউল করিম, শামসুল ইসলাম, রাজিব আলী রাতুল, রাউফ উদ্দিন রাফি ও মঞ্জুয়ারা বেগম উপস্থিত ছিলেন।
সভায় আগের সভার সিদ্ধান্তসমূহ অনুমোদন করা হয়। এছাড়া আসন্ন রমজান উপলক্ষে প্রেসক্লাবের উদ্যোগে ইফতার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি এবং ২১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়। নতুন সদস্য ফরম বিতরণ ও যাচাই-বাছাইয়ের জন্য পাঁচ সদস্যের একটি উপ-কমিটি গঠন করা হয়েছে।
উপ-কমিটির সদস্যরা হলেন— সরকার শরীফুল ইসলাম, শাহরিয়ার অন্তু, আবু কাওসায় মাখন, মো. নুরে ইসলাম মিলন ও আল-আমিন।
আগামী ১ মার্চ (রোববার) থেকে নতুন সদস্য ফরম বিতরণ শুরু হবে।
সভায় প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়ন এবং সদস্যদের বার্ষিক চাঁদা পরিশোধ নিয়ে আলোচনা হয়। শেষে প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন :