ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-১ এর উদ্যোগে নগরীতে সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন (CVA) বিষয়ক একটি প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে নগরীর বিআইএম (BIM) ভবনে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার। কর্মশালাটি সঞ্চালনা করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার বিকাশ বিশ্বাস।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সদর থানা শিক্ষা অফিসার মো. শাহজাহান। এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার মো. তহিদুল ইসলাম, জুনিয়র প্রোগ্রাম অফিসার রোজলিন মিতু কোড়াইয়া।সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, ইএনডিএস, ইয়ুথ ও শিশু ফোরামের সদস্য, ধর্মীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় সাধারণ জনগণ। এছাড়া নগরীর ২০ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সিবিএ কোর টিম উপস্থিত ছিলেন।
সভায় সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন কার্যক্রমের উদ্দেশ্য, নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি, সেবা প্রদান ব্যবস্থার মানোন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সরকারি সেবা গ্রহণে জনগণের সচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় বক্তারা বলেন, সিভিএ এর ৪টি মূল উপাদান যথা তথ্য, নাগরিকের কণ্ঠ, সরকার ও নাগরিকের মধ্যে আলোচনা এবং জবাবদিহিতার সঠিক প্রয়োগের মাধ্যমে সরকার ও জনসাধারণের মধ্যে সেবার মান বজায় থাকে। আর এ কাজগুলি জনগণ ও সরকারের সাথে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এমন আয়োজনকে তারা অভিনন্দন জানান।

আপনার মতামত লিখুন :