ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

রমজানে বাজার মনিটরিংয়ে সান্তাহারে ব্যবসায়ীদের জ‌রিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৩:২৯ পিএম

রমজানে বাজার মনিটরিংয়ে সান্তাহারে ব্যবসায়ীদের জ‌রিমানা

ছবি: বর্তমান বাংলাদেশ।

রমজান উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যো‌গে নিয়মিত বাজার মনিটরিংয়ের সময় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। গতকাল সোমবার দুপুরে সান্তাহার পৌর শহরের বিভিন্ন বাজারে এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা।  
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, সোমবার দুপুরে অভিযানকা‌লে বাজারের ব‌্যবসায়ীদের ডেকে অধিক মুনাফা ও অবৈধ মজুতদারির বিষয়ে সতর্ক করা হয়। এ সময় নতুন বাজারে আব্দুল মান্নানের একটি মুদি দোকানে ৫ হাজার টাকা, ফলের দোকান মানিকের ১৫ শত টাকা, শিমুলের ১৫ শত টাকা, জাহাঙ্গীর আলমের ২৫ শত টাকা ও ঔষধের দোকানে নেশা জাতীয় ইনজেকশন অবৈধভাবে বিক্রির দায়ে সান্তাহার পৌর শহরের গুলশান কলোনি বেলায় হোসেনের ছেলে তোরাব আলী (৩৬) কে দুই হাজার টাকা জরিমানা ও  এক মাসের কারাদন্ড প্রদান করা হয়। সবমিলে ওইসব ব‌্যবসায়ীদের কাছে থেকে ১২ হাজার ৫ শত টাকা জ‌রিমানার টাকা আদায় করা হয়। এছাড়া কলার দোকান পরিদর্শন করে অতিরিক্ত মূল্যে কলা বিক্রির বিষয়ে সতর্ক করা হয়। 
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা জানান, বাজা‌রে দ্রব‌্যমূ‌ল্যে নিয়ন্ত্রণে রাখ‌তে ভ্রাম্যামাণ আদালত অব্যাহত থাকবে। একই সঙ্গে মুনাফা‌লোভী ব‌্যবসায়ী‌দের জ‌রিমানাসহ কার্যকর ব‌্যবস্থা নেওয়া হবে।

বর্তমান বাংলাদেশ

Link copied!