ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

নগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-১ এর উদ্যোগে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা নিয়ে আলোচনা সভা

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৮:৩৩ এএম

নগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-১ এর উদ্যোগে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা নিয়ে আলোচনা সভা

ছবি বর্তমান বাংলাদেশ

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-১ এর উদ্যোগে শিশুদের স্বাস্থ্য, পুষ্টি ও ওয়াশ, শিক্ষা এবং শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নগরীর বিআইএম ভবনে এ সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, খুলনা এরিয়া প্রোগ্রাম কোঅর্ডিনেশন  অফিসের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার  মো: তৌহিদুল ইসলাম । সভায় ইমাম, পুরোহিত ও পাদ্রীগণ উপস্থিত ছিলেন। ওয়ার্ল্ড ভিশন খুলনা  অফিস থেকে আরো  উপস্থিত ছিলেন সিনিয়র প্রোগ্রাম অফিসার বিকাশ বিশ্বাস এবং জুনিয়র প্রোগ্রাম অফিসার রোজলিন মিতু কোড়াইয়া।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে ধর্মীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সমাজে সচেতনতা সৃষ্টি, শিশুশ্রম প্রতিরোধ, শিক্ষা বিস্তার এবং স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে ধর্মীয় নেতাদের সম্পৃক্ততা অত্যন্ত প্রয়োজন।
এ সময় শিশু অধিকার সুরক্ষায় পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয় এবং যৌথ কর্ম পরিকল্পনা গ্রহণ  করা হয় । বক্তারা শিশুদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

বর্তমান বাংলাদেশ

Link copied!