কাঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে উপজেলা প্রশাসন ও সকল সরকারি দপ্তর প্রধানের এক মতবিনিময় সভা সোমবার (২৩ ফেব্রুয়ারী) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পদক রফিকুল ইসলাম জামাল। বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হারান চন্দ্র পাল, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার, উপজেলা কৃষি অফিসার ফাতেমা ইসলাম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. এইচএম জামসেদ আজাদ, উপজেলা শিক্ষা অফিসার মু. আনোয়ার আজীম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. কামরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সমন্বকারী বীরমুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, উপজেলা বিএনপির সাধাারন সম্পাদক মো. আকতার হেসেন নিজাম মীরবহর, ইউপি প্যানেল চেয়ারম্যান মো. জাকির হোসেন, মো. নকিরুল ইসলাম, মো. কামাল, মো. সোহেল, স্থানীয় রুপালী ব্যাক ম্যানেজার মো. নাঈম আহমেদ, সোনালী ব্যাংকের ম্যানেজার মো. মানসুর আহমেদ প্রমূখ।

আপনার মতামত লিখুন :