ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

শ্রীমঙ্গলে পরিত্যক্ত বস্তায় ৫ এয়ারগান উদ্ধার

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৫:১৭ পিএম

শ্রীমঙ্গলে পরিত্যক্ত বস্তায় ৫ এয়ারগান উদ্ধার

ছবি: বর্তমান বাংলাদেশ।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গভীর রাতে বিশেষ অভিযানে পাঁচটি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।
র‌্যাব-৯ জানায়, ২৩ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজপাড়া এলাকার একটি বাঁশবাগানের আশপাশে আগ্নেয়াস্ত্র থাকার সম্ভাবনা রয়েছে। খবর পাওয়ার পর র‌্যাব-৯, সিপিসি-২ এর একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ১০টা ৩৫ মিনিটের দিকে অভিযান পরিচালনা করে।
এসময় বাঁশবাগানের ভেতরে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ৫টি এয়ারগান উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। ফলে কে বা কারা এসব এয়ারগান সেখানে রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
র‌্যাব-৯ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত এয়ারগানগুলো জিডি মূলে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!