ঝালকাঠির কাঁঠালিয়ায় সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে অনুষ্ঠিত হলো নির্বাচন পরবর্তী সহিসংতা প্রতিরোধ ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করনীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা সুজনের সভাপতি দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা অধ্যক্ষ মো. আবদুল হালিম।
স্বাগত বক্তব্য রাখেন দ্য- হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, বরিশাল অঞ্চলের ফিল্ড কো-অডিনেটর মো. হাদিউজ্জামান সুজন।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন দি-হ্যাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ পিস এ্যাম্বেসেডর নেটওয়ার্ক বরিশাল অঞ্চলের কো-অডিনেটর সাংবাদিক ফারুক হোসেন খান, বরগুনার বেতাগী প্রেসক্লাবের সভাপতি সমকাল প্রতিনিধি ও বিষখালী পত্রিকার সম্পাদক মো. আ. সালাম ছিদ্দিকী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি গৌতম মন্ডল, উপজেলা পুজা উদযাপন কমিটির সম্পাদক খগেন্দ্র ভুষন দাস, আমুয়া ভোকেশনাল ইনস্টিউটিটের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. হাসিব ভুট্রো, উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো.জাহিদ হোসেন মল্লিক, উপজেলা বিএনপি যুগ্ম সাধারন সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মারুফ, কেন্দ্রিয় সেবাশ্রমের সাধারন সম্পাদক ও সাবেক ইউপি সদস্য পিএফজি সদস্য তপন চন্দ্র হাওলাদার, শিক্ষক ও এ্যাম্বেসেডর মো. নাসির উদ্দিন, শিক্ষক মো. জাকির হোসেন আকন, মিজানুর রহমান সোহাগ, সমাজ সেবক মো. জাহিদ হোসেন, ধর্মীয় নেতা মেহেদী হাসান উজ্জল, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, দৈনিক জনবানী ও বরিশাল বার্তার সাংবাদিক মো. শাহ জামাল প্রমূখ।
উপস্থিত ছিলেন বলতলা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো.ওবায়েদুল হক, কাঁঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক মো. আবদুস সালাম, বঙ্গেশ বাগচি, দ্য-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, জেলা সমন্বয়কারি জাকির হোসেন।

আপনার মতামত লিখুন :