ঢাকা রবিবার, ০১ মার্চ, ২০২৬
(বেলিয়া)-এর ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের লক্ষ্যে

বাংলাদেশ এলিভেটর এসকেলেটরস এন্ড লিফট ইম্পোর্টার্স এসোসিয়েশ নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১০:১৪ পিএম

বাংলাদেশ এলিভেটর এসকেলেটরস এন্ড লিফট ইম্পোর্টার্স এসোসিয়েশ নির্বাচন

ছবি বর্তমান বাংলাদেশ

নির্ধারিত সময়ের মধ্যে ১৩টি পদে একটি পূর্ণাঙ্গ প্যানেল বৈধভাবে মনোনয়নপত্র দাখিল করে। উক্ত পদসমূহের বিপরীতে অন্য কোনো বৈধ মনোনয়নপত্র দাখিল না হওয়ায় নির্বাচন বোর্ড প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করে।

নির্বাচনে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য সভাপতি পদে জনাব মো: শফিউল আলম উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক পদে জনাব মোঃ ইয়াদুল হক নির্বাচিত হন। এছারাও সিনিয়র সহ-সভাপতি জনাব অচিন্ত কুমার বিশ্বাস, সহ-সভাপতি জনাব অসীম সরকার, অর্থ সম্পাদক জনাব এস.এম, মনির উজ্জামান মনির, যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মো: খালিদ হোসেন তরফদার এবং পরিচালক পদে ৭ জন সদস্য হলেন জনাব মোহাম্মদ জাকিরুল হক, জনাব মোঃ নেয়ামুল হক, জনাব মো: লৎফর রহমান, জনাব ফারুক হোসেন, জনাব মোহাম্মদ নাসির উদ্দিন, জনাব আহম্মদ আলী ও জনাব আরেফ আহমেদ।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে নর্বনির্বাচিত সভাপতি জনাব মো: শফিউল আলম উজ্জ্বল বলেন তাঁদের নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে ইনশাআল্লাহ এবং সদস্যদের স্বার্থ সংরক্ষণসহ লিফট শিল্পখাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন-এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!