ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান এর বাণী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৯:৩৫ এএম

শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান  এর বাণী

ছবি: সংগৃহীত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাণী দিয়েছেন বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী  ইকরামুল হক খান।
আজ শনিবার (২১ফেব্রুয়ারি)
দেওয়া বাণীতে প্রকৌশলী  ইকরামুল হক খান, বলেছেন, ‘আমাদের স্বাধিকার, মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধে অমর একুশের অবিনাশী চেতনাই জুগিয়েছে অফুরন্ত প্রেরণা ও অসীম সাহস।’

তিনি বলেন, ‘ফেব্রুয়ারির রক্তঝরা পথ বেয়েই অর্জিত হয় মাতৃভাষা বাংলার স্বীকৃতি এবং সে ধারাবাহিকতায় ১৯৭১ সালে অর্জিত হয় বাঙালির চিরকাঙ্ক্ষিত স্বাধীনতা, যার নেতৃত্ব দিয়েছেন আপামর ছাত্র জনতা।

জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী  ইকরামুল হক খান বলেন, ‘নিজ ভাষার উন্নয়ন ও সংরক্ষণের পাশাপাশি বহুভাষিক শিক্ষার মাধ্যমে টেকসই ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ইতিবাচক অবদান রাখবে—এটাই সবার প্রত্যাশা।

তিনি  বাণীতে বলেন, বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এই আন্দোলনের মধ্য দিয়েই একটি অসম্প্রদায়িক, গণতান্ত্রিক ও ভাষাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠনের ভিত রচিত হয়েছিল।

তিনি বলেন, ‘১৯৪৭ থেকে ১৯৫২ বাঙালির গৌরবময় ভাষা আন্দোলনের ইতিহাস যুগে যুগে আমাদের জাতীয় জীবনে অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করছে। আজকের এই দিনে সালাম, বরকত, রফিক, জব্বার সহ সকল ভাষা-শহীদদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করি।

বর্তমান বাংলাদেশ

Link copied!