ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

মৌলভীবাজারে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৯:৩৮ এএম

মৌলভীবাজারে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

ছবি: বর্তমান বাংলাদেশ।

মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে।
প্রথমে পুষ্পমাল্য দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক  তৌহিদুজ্জামান পাভেল। পরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি,যুবদল,ছাত্রদল সরকারী বেসরকারী প্রতিষ্টান, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
তারা নীরবতা পালন করে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী– আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজতে থাকে। এছাড়াও সকালে প্রভাত ফেরী করে প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠন।

বর্তমান বাংলাদেশ

Link copied!