বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদ ও স্বৈরাচার তাড়াতে বার বার প্রান দিতে হচ্ছে রাজপথে। এখনও অনেক মা তার সন্তানকে ফিরে পায়নি, সন্তানরা তার বাবার ফিরে আসার অপেক্ষায় রয়েছে। যেমনি ভাবে বিএনপি নেতা ইলিয়াস আলীসহ বহুনেতা এখনও গুম রয়েছে। এ সব কথা বলেছেন-ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল।
আজ ২১ ফেব্রুয়ারী সকাল ১১ টায় কাঁঠালিয়ায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনার সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জামসের আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপস তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবু সুফিয়ান, কাঁঠালিয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হারান চন্দ্র পাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন নিজাম মীরবহর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রমূখ।
সভায় সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুধীজন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :