ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬

ঢাকা থেকে আসার পথে নিখোঁজ রাজাপুরের কহিনুর বেগম

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৮:২৭ পিএম

ঢাকা থেকে আসার পথে নিখোঁজ রাজাপুরের কহিনুর বেগম

ছবি বর্তমান বাংলাদেশ

ঝালকাঠি  রাজাপুর উপজেলার নলবুনিয়া গ্রামের বাসিন্দা কহিনুর বেগম (৪২) ঢাকা থেকে বরিশাল আসার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

পরিবার সূত্রে জানা গেছে, আজ রবিবার (১ মার্চ) সকালে তিনি ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান শেষে একটি যাত্রীবাহী গাড়িতে বরিশালের উদ্দেশে রওনা হন। দুপুরের পর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। নির্ধারিত সময়ে বরিশালে না পৌঁছালে পরিবারের সদস্যরা যোগাযোগের চেষ্টা করেও তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজ কহিনুর বেগম ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার নলবুনিয়া গ্রামের বাসিন্দা।

তার স্বজনরা জানান, পথিমধ্যে সর্বশেষ তার সঙ্গে সংক্ষিপ্ত সময়ের জন্য কথা হয়েছিল। এরপর থেকে তার আর কোনো খোঁজ মিলছে না।

এদিকে কহিনুর বেগমের নিখোঁজের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, দ্রুত তাকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী যেন সর্বোচ্চ তৎপরতা গ্রহণ করে।

কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা। সন্ধান দিতে ০১৭০৮৫৮৩৮৯৪ এই নাম্বারে যোগাযোগ করুন।

বর্তমান বাংলাদেশ

Link copied!