শ্রীমঙ্গলে সুবিধা বঞ্চিত লোকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে দাতা সংস্থা ইসলামিক রিলিফ (নেদারল্যান্ডস) ও ওসমান কনসালটিং ইউকে এর উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে ও সোশ্যাল এইড এর জেলা সমন্বয়কারী এস এ হামিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো.মুজিবুর রহমান চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন সোশ্যাল এইড এর ডিরেক্টর ফাইনেন্স এন্ড এডমিন মো.আলী,নির্বাহী পরিচালক সোশ্যাল এইড ইঞ্জিনিয়ার বাবুল আক্তার ও উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী।
জানা যায়,তিন দিন ব্যাপী উপজেলার ১৪`শ ২০ জন সুবিধা বঞ্চিত লোকজনের মধ্যে ২৫ কেজি চাল,৩ কেজি মসুর ডাল,৫ লিটার সয়াবিন তেল,২ কেজি ছোলা,৩০ টি ডিম,২ কেজি চিনি,১ কেজি লবন,১ কেজি গুড়া দুধ,২ প্যাকেট সেমাই ও ১ কেজি খেজুর বিতরণ করা হবে।
আজ প্রথম দিন সাড়ে ৪`শ লোকজনের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব খাদ্য সামগ্রী পেয়ে উপস্থিত লোকজনের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।

আপনার মতামত লিখুন :