ঢাকা বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

কমলগঞ্জের চা বাগানে শ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৬:১২ পিএম

কমলগঞ্জের চা বাগানে শ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার

ছবি: বর্তমান বাংলাদেশ।

  মৌলভীবাজারের কমলগঞ্জের চা বাগানের ফ্যাক্টরির সামনে থেকে রতন শুভকর (৩০) নামে এক শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল উপজেলার ইসলামপুর ইউনিয়নের চম্পারাই চা বাগান ফ্যাক্টরির ১নং সেকশন এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। 
নিহত রতন শুভকর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চম্পারাই চা বাগানের শুকটা শুভকরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে রতন শুভকরের গলাকাটা লাশ ফ্যাক্টরির সামনের পড়ে থাকতে দেখা যায়। তার হাত পেছনে বাঁধা ও মুখ বাঁধা অবস্থায় ছিল এবং গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়। পরে স্থানীয়রা কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এদিকে এ ঘটনায় চা বাগান এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে। শ্রমিকদের মাঝে উদ্বেগ বিরাজ করছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। একইসাথে এই ঘটনার রহস্য উদঘাটনের জন্য তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
 

বর্তমান বাংলাদেশ

Link copied!