ঢাকা বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

মৌলভীবাজার-৩ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণে সেনাবাহিনীর দিকনির্দেশনা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০২:০৮ পিএম

মৌলভীবাজার-৩ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণে সেনাবাহিনীর দিকনির্দেশনা

ছবি: বর্তমান বাংলাদেশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।
১১ বুধবার মৌলভীবাজার সরকারি কলেজ মাঠে পনেরো ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কৌশিক মৌলভীবাজার-৩ আসনের দায়িত্বে নিয়োজিত ইউনিটের সকল সদস্যদের পেশাগতভাবে দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন, আগামীকালের নির্বাচনে যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে উৎসবমুখর পরিবেশে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী সবাইকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে হবে।
তিনি আরও জানান, মৌলভীবাজার জেলার আসন্ন নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (পুলিশ ও র‌্যাব), প্যারা-মিলিটারি ফোর্স (বিজিবি ও আনসার) এবং সামরিক বাহিনীর সমন্বিত কর্মপরিকল্পনা অত্যন্ত সুপরিকল্পিতভাবে গ্রহণ করা হয়েছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!