ঝালকাঠি -১( কাঁঠালিয়া রাজাপুর) আসনে সকাল সাড়ে আট টায় কাঁঠালিয়া উপজেলার বাঁশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এনসিপি নেত্রী মাহবুবা আলম মিতু ভোট দিয়েছেন। লাইনে দাঁড়িয়ে তিনি ভোট দেন। মাহমুদা মিতুর জীবনে এই প্রথম ভোট প্রয়োগ করলেন। তিনি জানান, আমার জীবনের প্রথম ভোট দিয়ে আমি খুব আনন্দিত। আশা করি ১১ দলীয় জোট সরকার গঠন করবেন। ঝালকাঠি-(কাঁঠালিয়া রাজাপুর) থেকে ডা ফায়জুল হক বিজয় হবেন। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কোথায় কোনো অপ্রতিকর হ্যালো ঘটনার সংবাদ পাওয়া যায়নি। সকাল থেকে এ উপজেলার ভোট কেন্দ্র গুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো দেখা যাচ্ছে ।
ঝালকাঠি-১ আসনে মোট মোট কেন্দ্র রয়েছে ৯০টি। কাঁঠালিয়া উপজেলায় ৪০টি এবং রাজাপুর উপজেলায় ৫০ টি।

আপনার মতামত লিখুন :