১২৫ ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের কাঁঠালিয়া উপজেলার ৪০টি কেন্দ্রে কড়ানিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
আজ (১১ ফেব্রুয়ারী) বেলা ১১টা থেকে উপজেলা সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন ভোট কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারদের কাছে এসব মালামাল হস্তান্তর করেন।
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ ফাতেমা ইসলাম ও নির্বাচন অফিসার মো.আবদুস সত্তার উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং অফিসার মো. মকবুল হোসেন জানান, নির্বাচন ঘিরে আইন শৃংখলা স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, আনসার সদস্য ও র্যাবের টহল টিম রয়েছে। এছাড়া তিনজন এক্সিকিউটভ ম্যাজিষ্ট্রেট ইতিমধ্যে কাজ শুরু করেছে।
এ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ও জামায়াতে ইমলামীর ড. ফয়জুল হকসহ মোট দশ প্রার্থী প্রতিদ্ধন্দিতা করছেন।

আপনার মতামত লিখুন :