ঢাকা মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
কিশোরগঞ্জ-৪

ইনসানিয়াত বিপ্লবের প্রার্থীর নির্বাচনী ইশতেহার

মো.ওমর সিদ্দিক রবিন, কিশোরগঞ্জ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১১:২০ এএম

ইনসানিয়াত বিপ্লবের প্রার্থীর নির্বাচনী ইশতেহার

ছবি: বর্তমান বাংলাদেশ।

কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনে ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী নুরুল ইসলাম রাহাতের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের শিমলা বর্শিকুড়া গ্রামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রার্থী নুরুল ইসলাম রাহাত তাঁর নির্বাচনী ইশতেহার পাঠ করেন।

ইশতেহারে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরেন।

এ সময় তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও মানবিক মূল্যবোধভিত্তিক রাজনীতি বাস্তবায়নই ইনসানিয়াত বিপ্লবের মূল লক্ষ্য। নির্বাচিত হলে তিনি এলাকার সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে সংসদে কথা বলবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর ইটনা উপজেলা শাখার সভাপতি মো: নূরিমান ভূইয়া, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য ইভা চৌধুরীসহ স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!