ঢাকা মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

আদমদিঘি ও সান্তাহারে ঐতিহাসিক ধানের শীষের গণমিছিল

মো:মাইন, আদমদিঘী, বগুড়া

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১১:০৬ পিএম

আদমদিঘি ও সান্তাহারে ঐতিহাসিক ধানের শীষের গণমিছিল

ছবি: বর্তমান বাংলাদেশ।

সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং—দেশ স্বাধীনতার পর এমন বিশাল নির্বাচনী প্রচারণা খুব কমই দেখা গেছে। ইতিহাসের সাক্ষী হয়ে রইল বগুড়ার ৩ আদমদীঘি  ও সান্তাহারে ধানের শীষ প্রতীকের ব্যতিক্রমধর্মী গণমিছিল। জনসমুদ্রে রূপ নেওয়া এই কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর চেয়ারপার্সন তারেক রহমান ধানের শীষ প্রতীক তুলে দেন দলের প্রার্থী আব্দুল মহিত তালুকদারের হাতে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই গণমিছিল ও জনসভা ঘিরে আদমদীঘির রাজনীতিতে নতুন গতি সঞ্চার হয়েছে।

গণমিছিলটি আদমদীঘির ও সান্তাহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলজুড়ে ধানের শীষের পতাকা, ব্যানার ও স্লোগানে মুখর ছিল চারপাশ। নানা শ্রেণি-পেশার মানুষ—কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তারা বলেন, এই জনসমাগম জনগণের প্রত্যাশা ও পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন।

জনসভায় নেতারা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত থেকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আদমদীঘির এই গণমিছিল কেবল একটি প্রচারণা নয়—এটি এলাকাবাসীর রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণের এক শক্ত বার্তা। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই এ ধরনের কর্মসূচি মাঠের রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!