ঢাকা বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের খণ্ডিত বক্তব্য সামাজিক মাধ্যমে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০২:০৬ পিএম

মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের খণ্ডিত বক্তব্য সামাজিক মাধ্যমে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি: বর্তমান বাংলাদেশ।

নওগাঁর মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৫নং গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম চৌধুরী বাবুল তার একটি বক্তব্যের খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার দুপুরে উপজেলার সতীহাট বাজারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. শফিকুল ইসলাম চৌধুরী বাবুল বলেন, সম্প্রতি তার একটি বক্তব্য আংশিকভাবে কেটে বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ অপপ্রচার চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, তার বক্তব্যের খণ্ডিত ও সম্পাদিত অংশ প্রচার করে তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। এর মাধ্যমে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করারও চেষ্টা করা হচ্ছে।

এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান, গুজবে কান না দিয়ে প্রকৃত সত্য যাচাই করার জন্য এবং বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, গণেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মণ্ডল এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিঠুন প্রমূখ।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

বর্তমান বাংলাদেশ

Link copied!