সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল থেকেই শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জের ছয়টি আসনে ৯১৩ টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন তার নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন।
বৃহস্পতিবার সকালে তিনি পাকুন্দিয়া উপজেলার সৈয়দ গাঁও ৭৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট দেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় তিনি বলেন,শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে তিনি আশা করছেন এবং ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন। এবং জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশা । তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, আমি আপনাদের পাঁচ বছর আপনাদের খাদেম হয়ে থাকবো।
কেন্দ্র এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ধীরে ধীরে বাড়তে দেখা যায়।

আপনার মতামত লিখুন :