ঢাকা শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

কিশোরগঞ্জ ৬ টি‌ আসনের মধ্যে ৫ টিতেই বিজয়ী বিএনপি,১ টি স্বতন্ত্র

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০২:৪৪ পিএম

কিশোরগঞ্জ ৬ টি‌ আসনের মধ্যে ৫ টিতেই বিজয়ী বিএনপি,১ টি স্বতন্ত্র

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী  মোঃ মাজহারুল ইসলাম  ১ লাখ ২৪ হাজার ৩৫ভোট পেয়ে জয়ী হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট প্রার্থী মাওলানা হেদায়েতউল্লাহ হাদী  রিকশা প্রতীকে পেয়েছেন ৯৯ হাজার ৪৮৮ ভোট।

কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া - কটিয়াদী)আসনে মোট ১৭১টি কেন্দ্রের সবগুলোর ফল গণনা সম্পন্ন হয়েছে। বেসরকারিভাবে এই আসনে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বিএনপি‍‍`র ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন ১ লাখ ৪৩ হাজার ৬৬৯ভোট পেয়ে জয়ী হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট প্রার্থী মোঃ শফিকুল ইসলাম মোড়ল  দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯৭৫ ভোট।

কিশোরগঞ্জ -৩ (করিমগঞ্জ - তাড়াইল) আসনে মোট  ১৫১ টি কেন্দ্রের সবগুলো ফল গণনা সম্পন্ন হয়েছে । বেসরকারিভাবে এই আসনে বিএনপি‍‍`র ধানের শীষের প্রার্থী সাবেক শিক্ষা মন্ত্রী ডঃ ওসমান ফারুক ১ লাখ ১২হাজার ৪৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ১১ দলীয় জোট প্রার্থী ডাক্তার কর্নেল জিহাদ খান দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ১ লাখ ২ হাজার ৪৭৬ ভোট ।

কিশোরগঞ্জ- ৪ (ইটনা- মিঠামইন -অষ্টগ্রাম) আসনে মোট ১৫০টি  সবগুলো ফল গণনা সম্পন্ন হয়েছে। বেসরকারিভাবে এই আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী আলোচিত নেতা এডভোকেট ফজলুর রহমান ১ লাখ ৩২ হাজার ৪৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামী প্রার্থী রোকন রেজা ৫৭ হাজার ৮২৯ভোট।

কিশোরগঞ্জ-৫ আসনে মোট ১১৯টি কেন্দ্রের সবগুলোর ফল গণনা সম্পন্ন হয়েছে। বেসরকারিভাবে এই আসনে বিএনপি‍‍`র বহিষ্কৃত নেতা সাবেক বাজিতপুর উপজেলা সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য  স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল ৭৯ হাজার ৬০৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি‍‍`র প্রার্থী সৈয়দ এহসানুল হুদা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ৪৫০ ভোট।

কিশোরগঞ্জ-৬ আসনে মোট ১৪২টি কেন্দ্রের সবগুলোর ফল গণনা সম্পন্ন হয়েছে। বেসরকারিভাবে এই আসনে বিএনপির প্রার্থী মো. শরীফুল আলম ১ লাখ ৮৭হাজার ১৫৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন রিকশা প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৯৫ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত দুইটায় এই ফলাফল ঘোষণা করা হয়।

বর্তমান বাংলাদেশ

Link copied!