ঝালকাঠি ১( রাজাপুর -- কাঁঠালিয়া) আসনে বিএনপি দলীয় ধানের শীষ এর প্রার্থী রফিকুল ইসলাম জামাল বেসরকারি পেয়েছেন ৬২ হাজার ৭৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফয়জুল হক দাঁড়িপাল্লা প্রতীকে ৫৫ হাজার ৯০১ ভোট পেয়েছেন। ৬ হাজার ৮৪৪ ভোট বেশী পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হন রফিকুল ইসলাম জামাল।
এ আসনে গনভোটে হ্যা ভোট পেয়েছে ৯১ হাজার ২৮৬ এবং না ভোট পেয়েছে ২৯ হাজার ৫৯১ ভোট।
ঝালকাঠি ২ (ঝালকাঠি সদর - নলছিটি) আসনে ধানের শীষের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো পেয়েছেন ১ লাক্ষ ১৫ হাজার ১০৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের শেখ নেয়ামূল করিম পেয়েছেন ৫৯ হাজার ৭৯ ভোট। ৪৭ হাজার ২৪ ভোট বেশী পেয়ে ইলেন ভুট্টো বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।
এ আসনে গনভোটে হ্যা পেয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ২৯৭ ভোট এবং না পেয়েছে ৫৩ হাজার ৮৯০ ভোট।

আপনার মতামত লিখুন :